Homeএই মুহুর্তেআইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনকে আসামি করে মামলা

আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনকে আসামি করে মামলা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৩১ জনকে নামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

শনিবার সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ হত্যা মামলা দায়ের করেছেন সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন।

এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই খানে আলম আরেকটি মামলা করেছেন। ১১৬ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। অজ্ঞাত আসামি করা হয় ৪০০-৫০০ জনকে। এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছিল।

মামলার আসামিরা হলেন—নগরের কোতোয়ালী থানার বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য্য প্রমুখ।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ খুনের মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়