Homeচট্টগ্রামআবারও নালায় পড়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থী ‘নিখোঁজ’

আবারও নালায় পড়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থী ‘নিখোঁজ’

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মোহাম্মদ আলিফ নামে ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে পুলিশের ধারণা, ওই শিশু শিক্ষার্থী মাদ্রাসার পিছনে থাকা নালায় পড়ে গেছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুর থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। পরে আলিফের বাবা নিখোঁজের কথা জানালে উদ্ধার অভিযানে নামে পুলিশ।

নিখোঁজ আলিফ বাকলিয়ার আজিজিয়া তাদরিবুল মাদ্রাসার ছাত্র।

বাকলিয়া থানার এসআই মাহাবুব বলেন, ‘দুপুরে আলিফের বাবা থানায় এনে জানান তাঁর ছেলে নিখোঁজ। আমরা আলিফের মাদ্রাসায় এসেছি। এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় মাদ্রাসার পিছনে থাকা নালায় পড়ে গেছে।’

নিখোঁজ আলিফের বাবার বরাতে তিনি আরও বলেন, ‘এর আগেও একবার আলিফ মাদ্রাসা থেকে পালিয়ে যায়। তখন বিকেলে তাদের বাড়িতে চলে গিয়েছিল। তবে এবার এখনও তার সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে মাদ্রাসার পেছনে থাকা নালায় খুঁজে দেখছে।’

এর আগে, গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় নিখোঁজ হয় ইয়াসিন আরাফাত নামে দেড় বছরের এক শিশু। ১৭ ঘণ্টা পর অর্থাৎ পরেরদিন সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নালা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়