Homeএই মুহুর্তেআহত নেতাকর্মীদের পাশে ভূমি প্রতিমন্ত্রী

আহত নেতাকর্মীদের পাশে ভূমি প্রতিমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

কর্ণফুলীতে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালে গিয়ে আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁদের প্রতি সমবেদনা জানান।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এ সময় আহত নেতাকর্মীদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাতে মইজ্জ্যারটেক এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মিনিবাস মিছিলে থাকা নেতা-কর্মীদের ধাক্কা দেয়। এ ঘটনায় অন্তত সাতজন আহত হন।
আহত হলেন- চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ইমরান, ইকরাম হোসেন, ফরহাদুল ইসলাম, মামুনুর রশিদ ও আবুল কালাম।
এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়