Homeচট্টগ্রামচট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আনা সিগারেট তৈরির প্ল্যান্ট আটক

চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আনা সিগারেট তৈরির প্ল্যান্ট আটক

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনসমন্বিত একটি সম্পূর্ণ প্ল্যান্ট আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য জানানো হলেও বিস্তারিত পরীক্ষায় মোট সাতটি মেশিন শনাক্ত হয়েছে। আমদানি ঘোষণায় চালানটি ছয়টি প্যাকেজে দেখানো হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

​এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, ঢাকার মিরপুরের বাণিজ্যিক আমদানিকারক ‘জেআর বিজনেস ওয়ার্ল্ড’ (বিআইএন ০০৯০৩৫৩৪৪-০৪০১) সংযুক্ত আরব আমিরাতের ‘আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যটিকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এতে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছিল।

​তবে সিআইআইডির পরীক্ষায় চালানে এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার পাওয়া যায়। অর্থাৎ, প্যাকিং সরঞ্জামের আড়ালে মূলত সিগারেট তৈরির মূল মেশিনই আমদানি করা হয়েছিল।

ঘোষিত ইনভয়েসের মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। ​প্রাথমিক আনুমানিক মূল্য ওয়েবসাইটভিত্তিক তথ্য অনুযায়ী ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার (ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ)। মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। ​সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড (এআইএন ৩০১৭৬০৬২১)। ​রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ বলে জানিয়েছে সিআইআইডি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়