Homeমুল পাতাচাকরিতে অগ্রাধিকারের দাবিতে কেইপিজেডের ফটকে আনোয়ারা-কর্ণফুলীর যুবকদের অবস্থান কর্মসূচি

চাকরিতে অগ্রাধিকারের দাবিতে কেইপিজেডের ফটকে আনোয়ারা-কর্ণফুলীর যুবকদের অবস্থান কর্মসূচি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকারের দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড)-এর প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকায় কেইপিজেডের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বিপুলসংখ্যক বেকার যুবক থাকলেও কেইপিজেডসহ আশপাশের শিল্পকারখানায় তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। বরং দেশের বিভিন্ন এলাকা থেকে লোক এনে এসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের দাবি, স্থানীয় মানুষের জমি ও এলাকার ওপর গড়ে ওঠা শিল্পকারখানায় প্রথমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া যুবক মো. ইমতিয়াজ আহমেদ বলেন, নিজেদের এলাকায় এত শিল্পকারখানা গড়ে উঠলেও স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। একটি চাকরির জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চেষ্টা করেও আমরা সুযোগ পাচ্ছি না। অথচ এসব প্রতিষ্ঠানে স্থানীয়দেরই সবার আগে বিবেচনা করার কথা। কিন্তু বাস্তবে আমরা নিয়োগের ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছি।

তিনি আরও বলেন, ‘কাজের সুযোগ না থাকায় এলাকার তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। দীর্ঘদিন বেকার থাকায় অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। বিশেষ করে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতির মতো ঘটনা বাড়ছে”।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ  বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়