Homeএই মুহুর্তেদেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সাংবাদিকতা একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ পেশা। সাংবাদিকদের সবসময় জনগণের পক্ষে এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তাই সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করতে হবে। 

সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি যৌক্তিক।

তবে সংবাদ মাধ্যমের মালিকদের আর্থিক সক্ষমতা ও প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নিতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান বাড়লে সংবাদ মাধ্যমগুলোর আয় ও বিনিয়োগের সক্ষমতা বাড়বে।ফলশ্রুতিতে সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পথও সুগম হবে। 

চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যারা কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখেছেন, তাদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা উচিত।

এ সময় তিনি প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে সরকারি জমির প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। জমির স্বল্পতা বিবেচনায় ভবিষ্যতে ঊর্ধমুখী সম্প্রসারণের মাধ্যমে অধিক সংখ্যক সাংবাদিকের আবাসন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

একইভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

গাজীপুরের শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে কোনো স্বার্থান্বেষী মহল ভাঙচুর ও নাশকতা চালিয়ে দেশের অর্থনীতি ও তৈরি পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান মীর হেলাল।

তিনি বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিক অনুদানের চেক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর হাতে তুলে দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়