Homeমুল পাতানড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন

প্রাইম ভিশন ডেস্ক »

নড়াইলের কালিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়রের বাড়িসহ বেশ কিছু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মীর বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। ওই হত্যাকাণ্ডের জেরে ক্ষোভ ও প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।

এর আগে সারা দেশে বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ১৮ নভেম্বর সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। এতে অতর্কিতে হামলা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

ওই দুই নেতার মৃত্যুর পর থেকে কালিয়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম নিহত দুই নেতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে যেভাবে খবর ছড়িয়েছে, তার সবটাই পুরোপুরি সত্য নয়। বিক্ষুব্ধ জনতা কিছু বাড়িতে আগুন দিয়েছে। বাকি বাড়িঘর ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়