Homeএই মুহুর্তেবিটিএমএর পরিচালক নির্বাচিত হলেন জহিরুল ইসলাম রিংকু

বিটিএমএর পরিচালক নির্বাচিত হলেন জহিরুল ইসলাম রিংকু

 

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক নির্বাচিত হয়েছেন পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম রিংকু। একই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম। আর ‘এ’ ক্যাটাগরির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিটিএমএর পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মো. শামীম ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়। ওই দিন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।
বিটিএমএর মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের একটি চিঠির পরিপ্রেক্ষিতে শওকত আজিজ রাসেলকে বিটিএমএর সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সংগঠনের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরিচালনা পর্ষদের জরুরি সভা ডেকে নতুন সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি মো. শামীম ইসলাম যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেড ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দেশের বস্ত্রশিল্প খাতের একজন উদ্যোক্তা।
অন্যদিকে, পরিচালক নির্বাচিত হওয়া মো. জহিরুল ইসলাম রিংকু পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়