Homeএই মুহুর্তেবিরোধী দল চায় না বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হোক : মীর হেলাল

বিরোধী দল চায় না বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হোক : মীর হেলাল

 

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বিরোধী দল সংসদে এক কথা বলে-মাঠে গিয়ে তার বিপরীত বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চায় না বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হোক এবং দেশে গণতন্ত্র স্থায়ী হোক।

তিনি বলেন, ৭১ সালের পরাজিত শক্তি ও ২৪ সালের পরাজিত শক্তির ভাষা একই মনে হচ্ছে। দেশকে অস্থিতিশীল রেখে বহির্বিশ্বের কোনো অপশক্তিকে এখানে হস্তক্ষেপের সুযোগ করে দিতে চায় তারা।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদল আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।

মীর হেলাল বলেন, ‘এই সরকার ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। আমরা যেমন সংসদে কথা বলতে পারি, মন্ত্রিসভায় কথা বলতে পারি, তেমনি রাজপথে নামতেও আমাদের এক সেকেন্ড দেরি হবে না। রাজপথ আমাদের দখলে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

তিনি বলেন, যুবদল সবসময় বিএনপির বিভিন্ন কর্মসূচি সফল করতে জোরালো ভূমিকা রেখেছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিএনপির ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে।

বিশেষ করে চট্টগ্রাম মহানগর যুবদল এখন পর্যন্ত যে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রেখেছে, তা প্রশংসনীয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন।

সমাবেশে সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়