Homeমুল পাতামাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা

প্রাইম ভিশন ডেস্ক »

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর উদ্যোগে আজ  “উপজেলায় মাদক প্রতিরোধে করণীয় ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে” এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদককে ‘না’ বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি। হাটহাজারী উপজেলাকে একটি মাদকমুক্ত ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ও বাস্তবায়ন, জনগণকে সম্পৃক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়