Homeচট্টগ্রামমেয়র হিসেবে বিএনপি নেতা শাহাদাতের শপথ আগামী সপ্তাহে

মেয়র হিসেবে বিএনপি নেতা শাহাদাতের শপথ আগামী সপ্তাহে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বিএনপি নেতা শাহাদাত হোসেনের আর বাধা নেই। আগামী সপ্তাহে যেকোনো দিন তিনি শপথ নেবেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। এর আগে মেয়রদের অপসারণ করা প্রজ্ঞাপনও আজ বৃহস্পতিবার সংশোধন করেছে স্থানীয় সরকার বিভাগ।

১ অক্টোবর বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দিয়ে রায় দিয়েছিলেন আদালত। আদালত রায় ঘোষণার ১০ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য নির্দেশ দিয়েছিলেন। রায় ঘোষণার সাত দিন পরেই শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম  বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শাহাদাত হোসেনের শপথ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। স্থানীয় সরকার বিভাগও প্রজ্ঞাপন জারি করেছে। আগামী সপ্তাহে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়