Homeবিনোদনশাহরুখ খানকে নিয়ে যা বললেন দীপিকা

শাহরুখ খানকে নিয়ে যা বললেন দীপিকা

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডে একসঙ্গে দীর্ঘদিন কাজ করায় শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের দুজনের বোঝাপড়াটা বেশ দারুণ। সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে এক গোপন তথ্য জানিয়েছেন দীপিকা।

দীপিকা বলেছেন, শাহরুখ কোনো সিনেমার প্রস্তাব দিলে চোখ বুজে রাজি হবো। কারণ আমি মনে করি, আমার কোনো বিপদ হলে সবার আগে তিনিই এগিয়ে আসবেন।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমা ফ্লপ যাওয়ায় মাঝে লম্বা এক বিরতি নেন শাহরুখ। এরপর ‘পাঠান’ সিনেমা দিয়ে চলতি বছর পর্দায় ফেরেন তিনি। যেখানে তার বিপরীতে অভিনয় করেন দীপিকা। সেই ছবি বক্স অফিসে ৫০০ কোটি রুপির বেশ কালেকশন করে। এরপর ‘জওয়ান’ সিনেমাতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেন দীপিকা। সেটিও ব্লকবাস্টার সিনেমায় পরিণত হয়েছে।

তবে নিজেকে শাহরুখের ‘লাকি চার্ম’ ভাবতে নারাজ দীপিকা। সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমার আর শাহরুখের সম্পর্কের কথা কারো অজানা নয়। তার প্রতি আমার হৃদয়ে ভালোবাসা আর সম্মান আছে। তাই আমি জানি, যদি কখনো বিপদে পড়ি, তখন সবার আগে শাহরুখ আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন। তাই তিনি যখন কোনো চরিত্রের জন্য আমায় প্রস্তাব দিচ্ছেন, তখন আমি এটুকু বুঝতে পারি যে উনি ভালো বুঝেই সেটা করছেন।

জওয়ান সিনেমায় দীপিকাকে কাস্টিং প্রসঙ্গে শাহরুখ বলেন, ঐশ্বর্য চরিত্রটির জন্য অ্যাটলি প্রথম আমাকে দীপিকার নাম বলেছিল। কিন্তু আমি দ্বন্দ্বে ছিলাম দীপিকা আমার মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হবেন কিনা। এরপর আমরা ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানের শুটিংয়ের সময় দীপিকাকে প্রথম প্রস্তাব দিই। ও শুনেই রাজি হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়