প্রাইম ভিশন ডেস্ক »
শেখ মুজিবুর রহমানের করা আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের কোনো সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। এখন তাকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত ভারত সরকারের।
এর আগে সকালে সাব-রেজিস্ট্রারদের সাধারণ সভায় মন্ত্রী বলেন, ভুমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে পাবলিক পারসেপশন খারাপ; এ থেকে দ্রুত বের হতে হবে। সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে; এর পরও হয়রানি হলে জিরো টলারেন্স।


