আজ ৩ নভেম্বর ২০২৬ খ্রি. হাটহাজারীর ইছাপুর বাজারে সিলিন্ডার গ্যাসের ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি বোতলজাতকৃত এলপিজির মূসকসহ মূল্য ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


