মাদক ও বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণ এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে হাটহাজারী পৌরসভার ৫ নং ওয়ার্ড কামাল পাড়ায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা এবং একটি সুশৃঙ্খল ও আধুনিক সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে এবং মাদকের হটস্পট চিহ্নিত করে যৌথ অভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়।
স্থানীয় এলাকাবাসীর মতামত ও পরামর্শের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় স্থানীয় এলাকাবাসী ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়কে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ও গৃহীত অন্যান্য পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।


