প্রাইম ভিশন ডেস্ক »
পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও দুই শ্যালককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে রাজধানীর মিরপুর ১২ ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয়।
রবিবার সকালে বিষয়টি আগামীর সময়কে জানিয়েছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বললেন, সুনির্দিষ্ট তথ্য পাওয়ায় রাতে অভিযান চালানো হয়। এরপর মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়।
শায়লা ফারজানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা রয়েছে দুদকে। এছাড়াও তার পলাতক স্বামী মনিরুলের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে তিনিও যুক্ত ছিলেন বলেও জানান ডিবি প্রধান।


