সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeমুল পাতামাহিয়া মাহি-পূজা চেরি মুখোমুখি

মাহিয়া মাহি-পূজা চেরি মুখোমুখি

প্রাইম ভিশন ডেস্ক »

আজ শুক্রবার মুক্তি পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’, অন্যটি ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘হৃদিতা’। সিনেমা দুটি ২১টি করে হল নিয়ে মোট ৪২টি সিনেমা হলে চলবে।

‘যাও পাখি বলো তারে’ ছবিতে নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি। আর হৃদিতায় আছেন পূজা চেরি।

মাহিয়া মাহির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আদর আজাদ ও শিপন মিত্র। অন্যদিকে সরকারি অনুদান পাওয়া ‘হৃদিতা’ সিনেমায় পূজা চেরির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এ বি এম সুমন।
‘যাও পাখি বলো তারে’ ছবিটিকে নিজের ক্যারিয়ারের সেরা ছবি হিসেবে মন্তব্য করেছেন মাহি। তিনি বলেন, অসাধারণ একটি গল্পের ছবি এটি। সেটাকে পরিচালক এত সুন্দর করে উপস্থাপন করেছেন, প্রেক্ষাগৃহে গিয়ে সেটা টের পাবেন দর্শক। সব মিলিয়েই ছবিটি আমার ক্যারিয়ারের সেরা ছবি হবে বলে মনে হচ্ছে।

আনিসুল হকের লেখা জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে হৃদিতা। পূজা বলেন, উপন্যাসটি পর্দায় যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে।

অভিনেত্রী বলেন, সিনেমাটি সাহিত্যিক আনিসুল হকের উপন্যাস হৃদিতা অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমার গল্প খুবই হৃদয়ছোঁয়া। প্রথমবারের মতো কোনো সাহিত্যনির্ভর সিনেমায় কাজ করেছি। আমার বিশ্বাস, ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়