শনিবার, জুন ২০, ২০২৬
spot_img
Homeসংবাদসড়কে নিথর ৩ সহপাঠী

সড়কে নিথর ৩ সহপাঠী

প্রাইম ভিশন ডেস্ক »

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় বাসের ধাক্কায় তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন– যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ ( ১৯), বাজেদুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)।

নিহতরা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত সালমানের বাবা আলমগীর হোসেন বলেন, ‘এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিল। পথে নতুনহাট ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যায়। সালমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।’

আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘আজ আমার ছেলের কী পরিণতি হলো! আমার আর কেউ থাকলো না! ওদের সুন্দর জীবনের জন্য ১০ বছর বিদেশে থেকেছি।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়