Friday, July 3, 2026
spot_img
Homeচট্টগ্রামউইঘুর মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি

উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি

প্রাইম ভিশন ডেস্ক »

চীনের উইঘুর মুসলমানদের ওপর চালানো নির্যাতনকে চরম মানবাধিকার লঙ্ঘন দাবি করে জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ। পাশাপাশি চীনের পণ্য বয়কটের জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক প্রতিবাদ ও আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। এতে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট লেখক, গবেষক, বরেণ্য শিক্ষাবিদ ও বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চীনে ২২ লাখ তুর্কি ও উইঘুর মুসলিমদের ওপর দীর্ঘদিন ধরে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, যৌন নিপীড়ন, জোরপূর্বক আটকে রাখার প্রতিবাদে এই ‘প্রতিবাদ ও আলোচনা সভার’ আয়োজন করেছেন তারা। চীনা সরকার মিডিয়ার সকল কর্মকাণ্ড স্তব্ধ রেখে বছরের পর বছর ২২ লাখ মুসলিমকে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে তাদের প্রতিনিধির মাধ্যমে নির্যাতন, যৌন নিপীড়ন, হত্যাসহ অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

বক্তারা বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনি তো এখন বিশ্ব নেতৃত্বের আসনে সমাসীন। আপনার অদম্য সাহস এবং সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে এবং আপনি সারাবিশ্বের প্রশংসা ও কুড়িয়েছেন। আপনার সাহসিকতা সারাবিশ্বে প্রশংসিত, আপনার সাহসিক নেতৃত্ব মুসলিমদের পক্ষে যাবে সেটাই আমরা আশা করি। আপনি তো পারেন চীনের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে। সাহস করে বলুন দেখবেন আপনার পাশে আরও অনেক বিশ্বনেতা ও দেশ দাঁড়িয়ে যাবে। আর এতেই চীনের উইঘুরসহ বিভিন্ন অংশে বিপদগ্রস্থ আমাদের ভাইবোনেরা চীনা সরকারের করাল থাবা থেকে মুক্তি পাবে। আপনি নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলুন। মহান আল্লাহ তায়ালা অবশ্যই আপনাকে সাহায্য করবেন এবং এর প্রতিদান দেবেন।

আলোচনা সভায় আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ চট্টগ্রাম মহানগর সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের সংগ্রামী আমীর আল্লামা আনাস মাদানী। প্রধান আলোচক ছিলেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের ভাইস চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী ফারুকী।

আলোচনায় অংশ নেন ইউসিটিসি ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলান নুর আজিজী, দৈনিক যুগান্তরের সহ সম্পাদক মুফতি তানজিল আমীর, সংসদের কেন্দ্রীয় মহাসচিব ইয়াসীন হাবিব, প্রেসিডিয়াম সদস্য মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা শামসুল আলম, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মাওলানা জসিম উদ্দীন, কক্সবাজার ছাত্র ফোরাম সভাপতি এইচ, এম কফিল উদ্দীন, ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সহসভাপতি কেএম খাজা বাকি বিল্লাহ, আলেম মুক্তিযোদ্ধা কক্সবাজার জেলা উপদেষ্টা মাওলনা কেফায়েত উল্লাহ ইলিয়াস, বিশিষ্ট লেখক, খন্দকার হামিদ উল্লাহ কেন্দ্রীয় সংসদের শিক্ষা সম্পাদক রিদওয়ানুল কাবীর, কক্সবাজার জেলা যুব আন্দোলনের সদস্য সাইফুল্লাহ চৌধুরী, ইসলামী ছাত্র খেলাফত সভাপতি, এম এ কাসেম, কক্সবাজার জেলা আহবায়ক আর এ এম ফরিদুল আলম, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা শফকত হুসাইন চাট গামী, চৌধুরী, মাওলানা আতা উল্লাহ ত্বকী ও হাবিবুর রহমান হবিব প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়