রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকখন কমবে ডেঙ্গুর প্রকোপ জানা গেল

কখন কমবে ডেঙ্গুর প্রকোপ জানা গেল

প্রাইম ভিশন ডেস্ক »

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম বলেছেন, অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস ট্রান্সমিটেড ডিজিজেস (এটিডিএস) নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এ মাসের শেষ থেকে আগামী মাসের শুরুতে কমে আসবে বলে আমাদের প্রত্যাশা। বর্জ্য ব্যবস্থাপনা, আঙ্গিনা পরিষ্কার এবং বৃষ্টিপাত যেগুলো মশার প্রজননে সহায়ক ভূমিকা পালন করে, সেগুলো যদি না থাকে তাহলে কমে আসবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও সচেতনতার অভাবেই হাসপাতালে ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। যথাসময়ে চিকিৎসকের কাছে গেলে ডেঙ্গুরোগীর মৃত্যু অনেক কমে আসবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়