শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেজনদুর্ভোগ লাগবে সরকারহাট বাজারে অভিযান

জনদুর্ভোগ লাগবে সরকারহাট বাজারে অভিযান

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীর সরকারহাট বাজারে জনদুর্ভোগ লাগবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারহাট হতে নাঙ্গলমোড়ামুখী রোডের ফুটপাত দখল করায় ২২ দোকানিকে ১১,৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ গরুর মাংসের দোকানে মূল্যতালিকা সংরক্ষণ না করায় দুই ব্যবসায়ী’কে ৮,০০০ টাকা এবং জন্মনিবন্ধন ফরম পূরণ করে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে এক কম্পিউটার দোকানীকে ১০০০ টাকা জরিমানা করা হয়। আফ্রিকান মাগুর বিক্রয়কালে এক ব্যবসায়ী’কে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ ২০০০ টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে ২৬ মামলায় ২৬ জন অভিযুক্তকে মোট ২২,৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা মৎস কর্মকর্তা  নাজমুল হুদা, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন খান। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার পুলিশ ফোর্স।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়