Homeএই মুহুর্তেইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের ঘোষণা ঋষি সুনাকের

ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের ঘোষণা ঋষি সুনাকের

প্রাইম ভিশন ডেস্ক »

চলমান ইউক্রেন যুদ্ধের প্রতি দৃঢ় সমর্থন জানানোর ঘোষণা দিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মঙ্গলবার তিনি বিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, নতুন প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত ব্রিটিশ সরকারের সমর্থন ইউক্রেনের জন্য আগের মতই থাকবে এবং কিয়েভ সরকারের প্রতি সংহতি অব্যাহত থাকবে। সুনাক এবং জেলেনস্কি দুজনই এ বিষয়ে একমত যে, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে। ঋষি সুনাক ও ভলোদিমির জেলেনস্কি খুব শিগগিরই সাক্ষাতে মিলিত হবেন বলেও জানান তিনি।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন। জেলেনস্কি বলেন, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সময় কিয়েভের সাথে লন্ডনের সম্পর্ক জোরদার হবে। খবর- পার্সটুডের

গতকাল দিনের প্রথম ভাগেই ঋষি সুনাক নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এ নিয়ে চলতি বছরে ব্রিটেনে তিন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে লিজ ট্রাস মাত্র ৪৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বৃটেনের ইতিহাসে স্বল্পতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়