Wednesday, June 24, 2026
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিহোয়াটসঅ্যাপে এলো নয়া 'ইমেজ এডিটিং' ফিচার

হোয়াটসঅ্যাপে এলো নয়া ‘ইমেজ এডিটিং’ ফিচার

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন ইমেজ এডিটিং ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। নির্বাচিত বেটা টেস্টারদের আপাতত নতুন এই ফিচার পাঠিয়েছে এই মার্কিন মেসেজিং অ্যাপ। ওয়াবেটাইনফোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কিছু ডেক্সটপ গ্রাহকের কাছে ইতিমধ্যেই এই ফিচার পৌঁছে গেছে। ছবিতে কোনো সংবেদনশীল তথ্য থাকলে এবার হোয়াটসঅ্যাপের ডেক্সটপ সংস্করণ থেকেই তা ব্লার করা যাবে।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, গ্রাহকদের জন্য দুটি ব্লার টুল তৈরি করেছে হোয়াটসঅ্যাপ। এই টুল ব্যবহার করে ছবিতে একাধিক ব্লার এফেক্ট দেওয়া যাবে। সূক্ষ্মভাবে ছবিতে ব্লার করার জন্য আকার নিজের মতো করে নিতে পারবেন গ্রাহকরা।

এই মুহূর্তে শুধু নির্বাচিত ডেক্সটপ বেটা গ্রাহকরাই এই ফিচার ব্যবহার করতে পারছেন। পরে সব গ্রাহকের ডেক্সটপ অ্যাপে এই ফিচার পাঠাতে পারে মার্কিন মেসেজিং অ্যাপটি।

সূত্র : এই সময়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়