Wednesday, June 24, 2026
spot_img
Homeমুল পাতা`বিতর্ক ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ'

`বিতর্ক ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ’

প্রাইম ভিশন ডেস্ক »

এফসেট ডিবেট ক্লাব, ইউএসটিসি (এফডিসিইউ), ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের প্রথম বিতর্ক একমাত্র বিতর্ক সংগঠন “জাতীয় অধ্যাপক ড. নুরুল ইসলাম মেমোরিয়াল ইন্টার-ভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ 2022” পাওয়ার্ড বাই এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেড আয়োজন করেছে।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. নুরুল ইসলাম স্মারক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার টুর্নামেন্ট ডিরেক্টর এবং এফডিসিইউ-এর সাবেক সভাপতি এবং দেশের স্বনামধন্য প্রাক্তন বিতার্কিক ও বিচারক কাজী তওকির জাহিন তার বক্তৃতায় বলেন, “এফসেট ডিবেট ক্লাব, ইউএসটিসি সবসময়ই ইউএসটিসির বিতর্কের উন্নয়নের জন্য কাজ করে আসছে। এই টুর্নামেন্ট আমাদের শিক্ষার্থীদের তাদের সাংগঠনিক দক্ষতার সক্ষমতা সম্পর্কে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে। ” গত পরশু ফাইনাল বিতর্কে যে বিলটি নিয়ে আলোচনা হয় , “এই সংসদ এনার্জি সেক্টরে SOE(State Owned Enterprises) তৈরিকরণ, ভর্তুকি প্রদান সহ সহ সকল প্রকার অগ্রাধিকার সমর্থন করে “, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মোহাম্মদ হাসিব খান, মুহাম্মদ বখতিয়ার, রেদওয়ান জাকির অন্তুর সমন্বয়ে গঠিত বিরোধী দল এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। রানার আপ দল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি যার মধ্যে সাইদুর রহমান, রাগীব আনজুম ও মুহাম্মদ রহমতুল্লাহ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রকৌশলী জাহাঙ্গীর আলম। তার বক্তৃতায় তিনি বলেন, “বিতর্ক ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে একটি উন্নত জাতি গঠনের জন্য চিন্তাশীল একটি প্রজন্ম তৈরি করতে সাহায্য করবে। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্ম খুব অনুপ্রাণিত হবে।” এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নুরুল আবছার, ইউএসটিসি-এর ছাত্র কল্যাণ ও উপদেষ্টা কমিটির প্রধান ড. শাহাবুদ্দিন, ইউএসটিসি-র প্রক্টর মুতালেব ভূঁইয়া, এফডিসিইউ-এর উপদেষ্টা কমিটির প্রধান ও ইইই বিভাগের প্রধান শাহাদাত হোসেন। তারা সকলেই এই জমকালো ডিবেট চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য এফডিসিইউকে ধন্যবাদ জানান এবং এই কামনা করেন যে বিতর্ক তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সেকেন্ড অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “বিতর্কই দুর্নীতিমুক্ত জাতি গঠন করতে পারে। যুক্তি হলো একটি অস্ত্র যা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে উন্নত জাতি গঠন করতে পারে।”
এই প্রতিযোগিতায় ২১ টি বিশ্ববিদ্যালয়ের ২৪ টি স্বনামধন্য বিতর্ক সংস্থার ২৪ টি দল সারা দেশে বাহাত্তরটি বিতার্কিক গঠন করে। ছত্রিশ জন বিখ্যাত বিচারকের দ্বারা পুরো প্রতিযোগিতাটি সংঠিত হয় এবং প্রায় ৪০০ জন লোকের সমাগমে মুখরিত হয় ইউএসটিসি ক্যাম্পাস ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়