Wednesday, June 24, 2026
spot_img
Homeচট্টগ্রামপ্রতারণার অভিযোগে পল্লী চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতারণার অভিযোগে পল্লী চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

ভুল নাম পদবী ব্যবহার ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে পল্লী চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা।

হাটহাজারী পৌরসভার খাগড়াছড়ি রোড সংলগ্ন বাড়িপাড়া রোডের শান্তি ফার্মেসিতে অভিযান চালিয়ে চিকিৎসক পরিচয় দানকারী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মো.  আনোয়ার হোসেন ( ঠিকানা -সুয়াবিল, ফটিকছড়ি) নামে ঐ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিলো, তিনি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করছেন, বিভিন্ন ধরনের রোগের খুব সহজ ও স্থায়ী সমাধান দিচ্ছেন। অভিযান পরিচালনাকালে অভিযোগসমূহের সত্যতা পাওয়া যায়। ম্যাজিস্ট্রেটের কাছে নিজেকে পল্লী চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বিশেষজ্ঞ চিকিৎসকের মতো বিভিন্ন রোগের চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন হাটহাজারীর বিভিন্ন প্রান্তে। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান খান অভিযোগসমূহ যাচাই করেন। মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ উল্লিখিত দণ্ড প্রদান করা হয়।

জরিমানার পাশাপাশি অভিযুক্তকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী নাম পদবী পরিবর্তন ও কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়