Homeমুল পাতাহালদায় অভিযান: ৭০০০ মিটার জাল ও নৌকা জব্দ

হালদায় অভিযান: ৭০০০ মিটার জাল ও নৌকা জব্দ

প্রাইম ভিশন ডেস্ক »

আজ (১০ নভেম্বর) কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান শুরু হয় হালদা নদীতে। গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে ধলই ইউনিয়নের হালদা ব্রিজ পর্যন্ত এ অভিযান চলে।

ভোর ৬ টা হতে সকাল ১০টা পর্যন্ত অভিযানে প্রায় ৭০০০ মিটার জাল (ঘেরাজাল ও ভাসাজাল), ০২ টি ইঞ্জিনচালিত নৌকা ও ৩টি মাছ ধরার বড়শি জব্দ করা হয়। জাল উত্তোলনকালে একাধিক মা মাছ মুক্ত হয়েছে বলে প্রতীয়মান হয়। জাল উত্তোলনকারীগণ মা মাছের অংশবিশেষ দেখতে পান।অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন।

হালদায় মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় মনিটরিং অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়