Friday, July 3, 2026
spot_img
Homeমুল পাতাঅর্জুন কাপুরকে নিয়ে যা বললেন মালাইকা

অর্জুন কাপুরকে নিয়ে যা বললেন মালাইকা

প্রাইম ভিশন ডেস্ক »

রীতিমতো সবাইকে বোকা বানালেন মালাইকা অরোরা। গুঞ্জনে বারুদ ফেলে, গোটা বলিউডে বিয়ের খবর ছড়িয়ে, শেষমেশ গল্পে আনলেন মোক্ষম টুইস্ট! এবার স্পষ্ট জানিয়ে দিলেন, অর্জুন কাপুরকে বিয়ে করার আপাতত কোনো প্ল্যান নেই তার।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বৃহস্পতিবারই মালাইকা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, আমি হ্যাঁ বলেছি! মালাইকার এই পোস্ট দেখে বলিউডে রটে যায় বহুদিনের প্রেমিক অর্জুন কাপুরকে বিয়ের জন্য নাকি হ্যা করেছেন মালাইকা। এমনকী, রটে যায় অর্জুন ও মালাইকার এনগেজমেন্টের খবরও। তবে এসব গুঞ্জনে ইতি টানলেন মালাইকা নিজেই।

মালাইকা আরেকটি পোস্টে স্পষ্ট জানালেন, তার আগের পোস্টের সঙ্গে বিয়ের কোনো সম্পর্কই নেই। পুরো কাণ্ডটা যে এক রিয়্যালিটি শোয়ের প্রচারে, তা মালাইকা বুঝিয়ে দিলেন নতুন পোস্টে।

মালাইকা তার ইনস্টাগ্রামে শেয়ার করলেন, ‘মুভিং উইথ মালাইকা’ নামে একটি রিয়্যালিটি শোয়ের ঝলক। সেই ঝলক শেয়ার করে মালাইকা লিখলেন, অবশেষে হ্যা করে ফেললাম হটস্টারকে। নতুন এক রিয়্যালিটি শোয়ের জন্য। আপনারা অন্য কিছু ভাবছিলেন?’ ৫ ডিসেম্বর থেকে হটস্টারে দেখা যাবে এই শো।

মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে এসেছিলেন জুটি। ভালবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন। ছবিও আপলোড করেছেন জুটিতে। তবে বিয়ে নিয়ে যে আপাতত কিছু ভাবছেন না মালাইকা, তা ফের বুঝিয়ে দিলেন বলিউড সুন্দরী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়