Homeএই মুহুর্তেপ্রধানমন্ত্রী'র আগমন-কে কেন্দ্র করে চট্টগ্রাম উৎসবের নগরীতে পরিণত হয়েছে

প্রধানমন্ত্রী’র আগমন-কে কেন্দ্র করে চট্টগ্রাম উৎসবের নগরীতে পরিণত হয়েছে

নগর আওয়ামী নেতৃবৃন্দের সাথে জনসভার মাঠ পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী নওফেল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ  সাথে আগামী ৪ঠা ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভায়স্থল পরিদর্শন করেছেন  বাংলাদেশ আওয়ামী লীগে সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রামের জনসভা কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনসাধারণের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। চট্টগ্রাম উৎসবের নগরীতে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী’র চট্টগ্রামের উন্নয়নে বিষয়ে সবসময় আন্তরিক তাই তিনি দেশের প্রথম টানেল চট্টগ্রামে নির্মাণ করেছেন। অতীতে যখন চট্টগ্রামে জননেত্রী শেখ হাসিনা’র জনসভা হয়েছে সকল সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়েছে। এইবারেও তার ব্যতিক্রম হবে না এবং বিগত দিনের সকল জনসভার লোকসমাগমের চেয়ে এইবারে জমায়েত অনেক বেশী হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সাবেক সিডিএ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর,  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, কার্যকরী সদস্য বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর মোঃ জাবেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আব্দুর সবুর লিটন, নগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, মাহবুবুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ, যুবলীগ নেতা এম.আর আজিম,মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল আনোয়ার, আসিফ মাহমুদ প্রমুখ
এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়