রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeসংবাদবিএনপি গণতান্ত্রিক ধারা পছন্দ করে না : শেখ হাসিনা

বিএনপি গণতান্ত্রিক ধারা পছন্দ করে না : শেখ হাসিনা

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপি গণতান্ত্রিক ধারা পছন্দ করে না বলেই তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোটে জিতবে না বলেই তারা এমন কাউকে চায়, যারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় বসিয়ে দেবে।

তিনি বলেন, ‌বিএনপির দুই গুণ, ভোট চুরি আর মানুষ খুন। ১৯৯৬ সালে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল বলেই জনগণ তাকে মেনে নেয়নি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। ওরা ভোট চুরি করেই ক্ষমতায় আসতে চায়। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যাবে না। তারা ২০১৩ সাল থেকে শুরু করলো অগ্নিসন্ত্রাস। লঞ্চে আগুন, ট্রেনে আগুন, বাসে আগুন, রাস্তায় আগুন, গাছ কেটে ফেলছে । চারিদেক শুধু অগ্নিসন্ত্রাস। ৩ হাজার মানুষ অগ্নিসন্ত্রাসে আহত হয়েছে। ৫০০ মানুষ নিহত হয়েছে, সাড়ে তিন হাজার গাড়ি তারা পুড়িছে।

রিজার্ভ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, ১৯৯৬ সালে আমরা যখন সরকার গঠন করি, আমাদের রিজার্ভ ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। আমরা কষ্ট করে রিজার্ভ বাড়ালাম। ২০০১-এ খালেদা জিয়া ক্ষমতায় এলো। সেটাও আমাদের গ্যাস বেচার মুচলেকা দিয়েই এসেছিল। ক্ষমতায় এসেই তারা কীভাবে মানুষ খুন করেছে। চট্টগ্রামে আমাদের এমন কোনো নেতা-কর্মী নেই যাদের ওপর তারা হামলা করেনি। তাদের হাত থেকে কেউ রেহাই পায়নি। এই হত্যা-খুন, এটাই তারা খুব ভালো জানে। সেটাই তারা করে গেছে। মানুষের জন্য তারা কোনো কাজ করতে পারেনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়