Homeখেলাধুলাপিএসজির অনুশীলনে ফিরেছেন মেসি

পিএসজির অনুশীলনে ফিরেছেন মেসি

প্রাইম ভিশন ডেস্ক »

বিশ্বকাপ জয় উদযাপন শেষে নিজের ক্লাব পিএসজিতে ফিরেছেন লিওনেল মেসি। সেখানে মেসিকে স্বাগত জানান নেইমার সহ বাকি পিএসজি খেলোয়াড়েরা। তবে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে এখনই দেখা হচ্ছে না মেসির। কারণ, এমবাপ্পে তার বন্ধু হাকিমি সহ ছুটি কাটাচ্ছেন আমেরিকায়।

ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের পর উদযাপনের জন্য দুই সপ্তাহ ছুটি পেয়েছিলেন লিওনেল মেসি। সেই ছুটি শেষ হয়েছে তার, এবার পিএসজির হয়ে মাঠ মাতানোর পালা মেসির।

অনুশীলন ক্যাম্পে ফিরলেও পিএসজির হয়ে এখনই মাঠে নামা হচ্ছে না মেসির। কিছুদিন ফিটনেস নিয়ে কাজ করার পর মাঠে ফিরবেন তিনি।

পিএসজির ঘরের মাঠে মেসি কেমন অভ্যর্থনা পান, সেটি এখন সবার আগ্রহের বিষয়। ফ্রান্সকে হারিয়েই যে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তাই ফরাসি জনগণ এবার মেসিকে কীভাবে নেন, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

এদিকে পিএসজির সাথে মেসির চুক্তি বাড়ানোর কথাও শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত পিএসজিতে থাকবেন মেসি। সেটি আরেক বছর বাড়ানোর কথা চলছে মেসি এবং ক্লাব কর্তৃপক্ষের মধ্যে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়