Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন

চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। ভবনের পাশে অবস্থিত চশমা খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রতিরোধ দেয়াল নির্মাণের জন্য খননকাজ চলছে।

আজ বুধবার সকালে ভবনটি হেলে পড়েছে।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হেলে পড়ার পর থেকে ভবনের ভেতরে থাকা জিনিসপত্র সরানো শুরু হয়েছে।

চারতলা ভবনের নিচতলায় দোকান, দোতলায় দাঁতের চিকিৎসকের চেম্বার, তৃতীয় তলায় আইটি ফার্ম ও প্রশিক্ষণ কেন্দ্র এবং চারতলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৩৫তম ব্যাচের অফিস রয়েছে।

ভবনমালিক খোরশেম আলম  জানান,  জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য তাদের ভবনের একাংশ ১০ দিন আগে ভেঙে ফেলা হয়েছে। এখন যেটুকু আছে, তা–ও হেলে পড়েছে। ফায়ার সার্ভিসের নির্দেশনা অনুযায়ী ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়