Homeএই মুহুর্তে‘সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম’

‘সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম’

চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বী মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

তিনি বলেন, চট্টগ্রামের মানুষের মধ্যে তাঁর আগমনকে ঘিরে প্রত্যাশা, উৎসাহ ও আন্তরিকতার ইতিবাচক আবহ তৈরি হয়েছে।

আবহমানকাল থেকেই চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের উজ্জ্বল ঐতিহ্য ধারণ করে আসছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ কাট্টলী উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উপলক্ষে আয়োজিত মঙ্গলপ্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ভিন্নতা সত্ত্বেও চট্টগ্রামের মানুষ পারস্পরিক সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখেছেন। একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য।

তিনি আরও বলেন, উৎসবের আনন্দ, সামাজিক সম্প্রীতি ও মানুষের পারস্পরিক ভালোবাসাই আমাদের সম্মিলিত শক্তি। চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষ এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন, যেখানে প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি স্বাধীনভাবে চর্চা করতে পারবেন এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা নিয়ে বসবাস করবেন।

উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি শিপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কুমার নাথ।

উত্তর নাথ পাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজার উদযাপন পরিষদের সভাপতি শিপন চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন কুমার নাথের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আবুল হাশেম, মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া,পূজা কমিটির সাংস্কৃতিক সম্পাদক নকুল চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়