Thursday, June 25, 2026
spot_img
Homeমুল পাতাফেরদৌসের স্ত্রী হচ্ছেন শ্রীলেখা!

ফেরদৌসের স্ত্রী হচ্ছেন শ্রীলেখা!

প্রাইম ভিশন ডেস্ক »

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এপার বাংলাতেও দারুণ জনপ্রিয় তিনি। সম্প্রতি ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২১তম আসরে অংশ নিতে ঢাকায় আসেন তিনি। ক’দিন আগে উৎসবস্থলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দেশের সিনেমায় কাজ করবেন কলকাতার এই অভিনেত্রী। আর তার বিপরীতে থাকবেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।

তাৎক্ষণিক সিনেমার নাম জানা না গেলেও আজ বুধবার ভারতের গণমাধ্যম দৈনিক আনন্দবাজারে প্রকাশ হয়েছে এর নাম। ফেরদৌস-শ্রীলেখার নতুন সিনেমা ‘মীর জাফর : চ্যাপ্টার টু’। আর এটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথ।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমাটি এটি। আর নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথের প্রথম সিনেমা। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন ঢাকার অভিনেতা জিয়াউল রোশান ও কলকাতার সৌরভ দাস। খবরটি কয়েক মাস আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন এর প্রযোজক রানা সরকার।

গ্রামবাংলার রাজনীতির গল্পে নির্মিত সিনেমায় আক্তার হোসেন নামের এক প্রভাবশালীর চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে। ইতোমধ্যে তার লুক প্রকাশ করা হয়েছে। ভিন্নরূপে ধরা দিয়েছেন তিনি। তার স্ত্রী সাবেরার ভূমিকায় থাকছেন শ্রীলেখা মিত্র। তাদের সন্তান জাফরের চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে।

সীমান্ত পেরিয়ে ভারতে পাড়ি দেওয়া জয়া নামের এক উদ্বাস্তু তরুণীর চরিত্রে শ্রাবন্তী, তার সঙ্গে মোক্তারের সম্পর্কের গল্প থাকবে সিনেমায়। আর তাদের সন্তান মীরের ভূমিকায় থাকছেন জিয়াউল রোশান। মীরের প্রেমিকা নন্দিনী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আরও থাকছেন অনির্বাণ চক্রবর্তী। আগামী ফেব্রুয়ারি মাসে ভারতের মুর্শিদাবাদে সিনেমার দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়