Homeএই মুহুর্তেক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা

ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা

প্রাইম ভিশন ডেস্ক »

জেলা প্রশাসকের আশ্বাসে সোমবার  থেকে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা। তবে ক্লাসে ফিরলেও মূল ভবনে ক্লাস না করে খোলা মাঠেই ক্লাস করবেন তারা।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে গতবছর ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে ২২ দফা দাবি হঠাৎ মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে সরব হয়ে উঠে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, মূল ক্যাম্পাস ছাড়া তাদের এই ২২ দফা দাবির সবগুলো পূরণ করা সম্ভব নয়। এর বাইরে ১১ বছর ধরে দৃশ্যমান কোনও সংস্কার কিংবা অগ্রগতি তারা দেখেননি। তাই মূল ক্যাম্পাস বিচ্ছিন্ন আর থাকতে চান না। এক দাবিতেই গত ৮২ দিন ধরে তারা তাদের আন্দোলন চালিয়ে যান। সর্বশেষ আন্দোলনের বিষয়ে শনিবার (২১ জানুয়ারি) শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়