Wednesday, July 1, 2026
spot_img
Homeচট্টগ্রামথানচিতে কুকি-চিনের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

থানচিতে কুকি-চিনের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের থানচিতে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে র‍্যাবের গোলাগুলি হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, জঙ্গিদের অবস্থান রয়েছে এমন তথ্যে র‌্যাব অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কুকি চিন সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে, র‌্যাবের সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি চালায়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, সকাল ৮টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অভিযান শেষ না হওয়ায় কিছু বলা যাচ্ছে না।

অভিযানে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখাসহ একাধিক ব্যাটালিয়ন অংশ নিয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়