Homeমুল পাতাজন্মদিনে মাঝসমুদ্রে নোরা!

জন্মদিনে মাঝসমুদ্রে নোরা!

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দুবাইয়ের মাঝসমুদ্রে ভাসমান বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেছেন তিনি। জন্মদিনের এমনই মুহূর্ত নিজের ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন নিজে।

ভিডিওতে দেখা যায়, বোটে তার সামনে রাখা কেক, ফুলের তোড়া। তার পরনের জামায় রং-বেরঙের ফুল আঁকা। বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিন রঙিন করলেন এই অভিনেত্রী। বেলি ড্যান্সও করলেন ভাসমান বোটে।

বরাবরই বেলি ড্যান্সের জন্য জনপ্রিয় নোরা। একটি নামি রিয়ালিটি শোয়ে বিচারক হিসেবেও কাজ করেছেন। গতকাল তার ৩১তম জন্মদিনে মাঝসমুদ্রে বেলি ড্যান্সের মাধ্যমেই নেটিজেনদের মন কাড়লেন তিনি।

ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা শুরু হয়ে গেছে। নোরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু নেটিজেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়