প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় লাভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ঐক্য পরিষদ মনোনীত মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৬৮২ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত মনতোষ বড়ুয়া পেয়েছেন ১ হাজার ৩৯৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন সমন্বয় পরিষদের এএসএম বজলুর রশিদ মিন্টু। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ২৮০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের মোহাম্মদ হাসান আলী চৌধুরী ১ হাজার ৮২৪ ভোট পেয়েছেন। গতকাল রাত ২টায় ভোট গণণা শেষে নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে।
সভাপতিসহ সম্পাদকীয় চারটি পদে জয় লাভ করেছে ঐক্য পরিষদ। সাধারণ সম্পাদক, সিনিয়র সহ–সভাপতি, সহসভাপতি, এজিএসসহ সম্পাদকীয় ছয়টি পদে সমন্বয় পরিষদ জয় পেয়েছে। এবার ২১ টি পদের (সম্পাদকীয় ১০ টি ও নির্বাহী সদস্য পদ ১১ টি) বিপরীতে প্রার্থী ছিলেন ৪২ জন। ভোটার ছিলেন ৫ হাজার ৩০৯ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৪ হাজার ১৪৫ জন।


