Homeমুল পাতা‘শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ প্রশংসনীয়’

‘শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ প্রশংসনীয়’

প্রাইম ভিশন ডেস্ক »
হাটজাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম বলেছেন, আমাদের মাতৃভূমির জন্য যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তার ইতিহাস গভীর আত্মত্যাগের ইতিহাস। অবিশ্বাস্য সাহস ও বীরত্বের ইতিহাস।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন সত্যিই তা প্রশংসার দাবিদার।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ ও মুক্তির উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুস্ঠানের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কুদ্দুসের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. আলী। আলোচক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম।
অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসাইনের সঞ্চালনায় উদ্যোক্তাদের মধ্যে অডিও ভিজুয়াল অফিসার প্রভাত কুমার মণ্ডল।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধাগণের যুদ্ধকালীন স্মৃতিচারণ, শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন,মহান মুক্তিযুদ্ধের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইত্যাদি।  পরে বিজয়ীদের মধ্যে অতিথিবৃ্ন্দ পুরস্কার বিতরণ করেন।
এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়