Homeমুল পাতা‘ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে জিততে দেবে না ন্যাটো’

‘ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে জিততে দেবে না ন্যাটো’

প্রাইম ভিশন ডেস্ক »

ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে জিততে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ শুক্রবার বলেন, রাশিয়া ইউক্রেনে জিতে গেলে সেটি একটি ট্র্যাজেডি হবে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্টলটেনবার্গ। এ সময় তিনি ইউক্রেনের জন্য ন্যাটোর সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যতদিন লাগে তারা ইউক্রেনকে সমর্থন দেবেন। খবর আনাদুলু এজেন্সির

ন্যাটো প্রধান বলেন, ‘আমরা প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিনকে এই যুদ্ধে জিততে দেব না। এটি ইউক্রেনের জন্য একটি ট্র্যাজেডি হবে, আমাদের জন্যও খুব বিপজ্জনক হবে।’

স্টলটেনবার্গ ব্যাখ্যা করেছেন যে, ন্যাটো রাশিয়া ও চীনের মধ্যে বর্ধিত সামরিক সহযোগিতাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কারণ তারা একসাথে অনুশীলন করে, তাদের নৌ টহল, বিমান টহল একসঙ্গে রয়েছে।

ন্যাটো প্রধান বলেন যে, ‘ইউক্রেনের যুদ্ধ দেখায় যে নিরাপত্তা আঞ্চলিক নয়, এটি বিশ্বব্যাপী।’

বৃহস্পতিবার তুরস্ক সফরের পর স্টলটেনবার্গ ভূমিকম্পটিকে ‘ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে ন্যাটো অঞ্চলে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।

তিনি আশ্বস্ত করেন যে ন্যাটো মিত্ররা উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে, যেমন উদ্ধারকারী দল, মানবিক সহায়তা, অস্থায়ী আবাসন এবং কৌশলগত এয়ারলিফ্ট।

ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদ প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে স্টলটেনবার্গ বলেন, ‘আমি আঙ্কারায় আমার বৈঠকে এটি পরিষ্কার করেছি যে উভয় (অধিযোগ) চুক্তি অনুমোদন করার এবং তাদের পূর্ণ সদস্য করার সময় এসেছে।’

ইউক্রেনের বাখমুত শহরে প্রবল যুদ্ধে মুখোমুখি হয়েছে দুই পক্ষ। ওই এলাকাটি ঘিরে ফেলেছে রুশ সেনারা। এর ফলে পূর্ব ফ্রন্টে এ বছরের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ানদের কাছে আরও ভূমি হারিয়েছে তারা। কিন্তু কয়লা-খনি সমৃদ্ধ শহর বাখমুতকে ধরে রাখতে বদ্ধপরিকর ইউক্রেন। এ শহরটি উভয় পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়