Homeসংবাদগাড়িচাপায় ৩ কলেজছাত্র নিহত

গাড়িচাপায় ৩ কলেজছাত্র নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতরা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। বাকি একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) বদরুল কবীর বলেন, সকালে মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। তারা মান্নান নগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত কোনো গাড়ি চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। চাপা দেওয়া গাড়িটি এখনও শনাক্ত করা যায়নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়