Homeএই মুহুর্তে৭০ বছরে নতুন ইংনিস

৭০ বছরে নতুন ইংনিস

প্রাইম ভিশন ডেস্ক »

বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের ৭০ বছর বয়সী হাওলাদার শওকত আলী। কুমার জীবনের অবসান ঘটিয়ে ৩৫ বছরের শাহেদা বেগম নাজুকে বিয়ে করেছেন তিনি। নাজু মোংলার মিঠাখালি ইউনিয়নের আবু জাফর চৌধুরীর মেয়ে। তার আগে একটি বিয়ে হয়েছিল। সেই স্বামী মারা গেছেন। নাজুর একটি কন্যা সন্তান আছে। শনিবার (১৮ মার্চ) ১০ লাখ টাকা দেনমহর ও নগদ পাঁচ লাখ টাকা উসুলে শওকত আলী ও শাহেদা বেগম নাজুর বিয়ে হয়।

বরের পরিবার ও স্থানীয়রা জানায়, রামপাল সরকারি কলেজের শিক্ষক ছিলেন শওকত আলী। অবসরে যাওয়ার পর থেকেই তিনি একাকিত্ব বোধ করছিলেন। এক সময় পরিবারে হাল ধরতে এবং ভাই-বোনদের মানুষ করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি তার। জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষাকতা, ভাই-বোন ও সমাজ সেবায় ব্যায় করেছেন। পরিবার, আত্মীয়স্বজন তাকে বিয়ের কথা বললেও তিনি রাজি হননি। সারাজীবন চিরকুমার থাকবেন বলে সবাইকে জানাতেন।

শওকত আলীর ছোট ভাই আ. হালিম খোকন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শওকত আলী আমাদের বড় ভাই। আমরা তার কাছে মানুষ হয়েছি। সারাজীবন ভাই আমাদের সুখে-দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। বর্তমানে আমরা নিজেদের নিয়ে এবং ব্যাবসার কাজে ব্যাস্ত থাকি। যার কারণে বড় ভাই অবসরে আসার পর অনেকটা একাকিত্ব বোধ করছিলেন। তার এই একাকিত্ব দূর করতে ও দেখভাল করতে এ সময় তার একজন সঙ্গিনী খুবই দরকার। তাই আমরা তাকে বিয়ের জন্য জোরাজুরি করলে একসময় এসে রাজি হন। পরে মিঠাখালি ইউনিয়নের শাহিদা আক্তার নাজুর বিয়ে দিই।’

আ. হালিম আরও বলেন, ‘কনের আগের সংসারের মেয়েটার দায়িত্ব আমার বড় ভাই নিয়েছেন। তারা বর্তমানে সুখে-শান্তিতে সংসার করছেন। পরিবারসহ নতুন বর এবং কনে আগামী বছর হজ্বে যাবেন। দেশবাসীর কাছে নতুন এই দম্পত্বির জন্য দোয়া কামনা করছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়