প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে আজ ২৪ মার্চ বিকাল ৫ টার দিকে এ অভিযান চালানো হয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাস্তার ঠিক পাশেই এক্সেভেটর দিয়ে একটি আবাদযোগ্য কৃষি জমির মাটি কাটা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে হারুনুর রশিদ তার অপরাধ স্বীকার করেন, পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার একটি ফোর্স।
কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কৃষি জমি সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।


