শনিবার, জুন ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবোয়ালখালীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

বোয়ালখালীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

প্রাইম ভিশন ডেস্ক »

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম উদ্দিন, জাহেদ হোসেন, মিঠু, আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশ।

আহতদের মধ্যে আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওহিউদ্দিন সুমন।

সাধারণ ছাত্র-ছাত্রীরা জানান, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শেষ পর্যায়ে লোহার রড, লাঠি, কিরিচ নিয়ে দুই পক্ষ মারামারি শুরু করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ ক্যাম্পাসে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, কলেজে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। এখন কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়