শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবাংলাদেশের দুর্দান্ত জয়

বাংলাদেশের দুর্দান্ত জয়

প্রাইম ভিশন ডেস্ক »

আগে ব্যাটিং করতে নেমে চললো লিটন কুমার দাস ও রনি তালকুদারের শাসন। খুনে ব্যাটিং করে গেলেন দুজনে। সঙ্গে শামীম পাটোয়ারী, সাকিব আল হাসানদের অবদান।

তাতে ফুলেফেঁপে ওঠে বাংলাদেশের স্কোরকার্ড। কিন্তু বৃষ্টির হানায় নতুন লক্ষ্য মেলে আয়ারল্যান্ডের। যেখানে শুরুতে রীতিমতো কোণঠাসা হয়ে পড়তে হয় বাংলাদেশকে। কিন্তু হাসান মাহমুদের বোলিংয়ে ফেরে স্বস্তি, এরপর তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ের সঙ্গে সাকিবের স্পিন জাদু। এক ম্যাচে অনেক রোমাঞ্চ জিতে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো বাংলাদেশই।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল। ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ সংক্ষিপ্ততম ফরম্যাটেও দারুণ শুরু করলো।

টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দুর্বার শুরুর পর আরও কিছুক্ষণ দলকে পথ দেখান লিটন ও রনি। এরপর সাকিব ও শামীমের ব্যাটে ১৯.২ ওভারে ৫ উইকেটে বাংলাদেশ ২০৭ রান তুললে বৃষ্টি শুরু হয়। অনেকক্ষণ অপেক্ষার পর বৃষ্টি আইনে ৮ ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১০৮। কিন্তু তাসকিনের বোলিং তোপে ৫ উইকেটে ৮১ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়