Homeএই মুহুর্তেযত্রতত্র মলমূত্র ত্যাগ ও ধুমপান বন্ধে পদক্ষেপের নির্দেশ

যত্রতত্র মলমূত্র ত্যাগ ও ধুমপান বন্ধে পদক্ষেপের নির্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

পাবলিক প্লেসে ধুমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ, থুতু ও কফ ফেলা বন্ধে আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া, সঙ্গে ছিলেন জাহিদুল করিম মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

গত ১১ মার্চ পাবলিক প্লেসে ধুমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে পাবলিক প্লেসে ধুমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া সার্বজনীন থুথু ও কফ ফেলা বিরোধী আইন এবং কোড প্রণয়ন করার আর্জি জানানো হয়েছে রিটে।

মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন।

স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দেশের সব সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

এর আগে, পাবলিক প্লেসে ধুমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়