Homeএই মুহুর্তে নিখোঁজ দুই শিশু উদ্ধার

 নিখোঁজ দুই শিশু উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে নিখোঁজ শিশু জান্নাতুল ফেরদৌস মাইশা (১০) ও জান্নাতকে (৯) উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (২ এপ্রিল) রাতে নগরীর হালিশহর থানার সিএন্ডবি ও খুলশীর মাস্টার লেইন এলাকা থেকে পৃথক অভিযানে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার দুই শিশুর মধ্যে জান্নাতুল ফেরদৌস মাইশা হালিশহরের রামপুরা এলাকার মো. আলমগীরের কন্যা এবং খুলশীর সেগুন বাগান এলাকার বেলাল হোসেনের কন্যা জান্নাত আক্তার।

পুলিশ জানিয়েছেন, গত ২৮ মার্চ পড়ালেখার জন্য বকা দেওয়ায় হালিশহরের রামপুরা এলাকার বাসা থেকে অভিমান করে বের হয়ে যায় ৯ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস মাইশা। আত্মীয়-স্বজনের বাসাবাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ২৯ মার্চ হালিশহর থানায় সাধারণ ডায়েরি করেন শিশুর মা পারভীন আক্তার।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা স্পিনা রানী প্রামাণিক জানান, শিশু মাইশাকে উদ্ধারের জন্য হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহাদুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল গঠন করা হয়। উদ্ধার অভিযান পরিচালনা দল ওই শিশুর স্বজন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি, নগরীর বিভিন্ন থানায় মাইকিং ও বাস, রেল স্টেশন, শপিংমলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টারিং করে। এছাড়াও নগরীর মনসুরাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, আম বাগান, পলোগ্রাউন্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়