প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরীর বন্দরটিলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।
কীভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়েই পতেঙ্গা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যাবে।


