Thursday, July 2, 2026
spot_img
Homeচট্টগ্রামআকবরশাহে পাহাড় ধসে নিহত ১

আকবরশাহে পাহাড় ধসে নিহত ১

প্রাইম ভিশন ডেস্ক »

আকবরশাহ এলাকায় পাহাড় ধসে ১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে খোকা (৪৫) নামে এক যুবকের পরিচয় পাওয়া গেছে।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে জানা গেছে । ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে আকবার শাহ থানার বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, ‘আমরা কাজ করছি। উদ্ধার অভিযানের পর বিস্তারিত বলা যাবে।

আকবর শাহ এলাকার বেলতলীঘোনাস্থ পাহাড় ধসের স্পট পরিদর্শনে যাচ্ছেন জেলা প্রশাসক বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

 পাহাড় কাটার দায়ে একজনের কারাদন্ড ও এস্কেভেটর জব্দ

আজ দুপুরে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে আকবরশাহ থানাধীন বেলতলীঘোনা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এতে মোবাইল কোর্ট পরিচালনাকালে একজনকে এস্কেভেটরসহ পাহাড়কাটা অবস্থায় হাতেনাতে ধরা হয়।

মোবাইল কোর্টে হালিশহর ইদগাহ এলাকার মো: শাহজাহান (৪০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয়।

পাশাপাশি পাহাড়কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্দপূর্বক নিয়মিত মামলা করা হচ্ছে।
রেকর্ডীয় ভিত্তিতে পাহাড়টি প্রায় ১১ একর জায়গায় অগ্রণী ব্যংক অফিসার্স কোওপারেটিভ হাউজিং সোসাইটির নামে চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকার লটনয় পাহাড়তলি মৌজায় অবস্থিত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় আকবরশাহ এলাকার বেলতলীঘোনায় রাস্তা করার নিমিত্তে ব্যপকভাবে পাহাড় কেটেছে।অভিযানকালে পাহাড়কাটা অবস্থায় এস্কেভেটরসহ একজনকে আটক করা হয় এবং মোবাইল কোর্টে পাহাড়কাটার দায়ে অভিযুক্তকে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও পাশাপাশি এস্কেভেটরটি জব্দ করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ইতিমধ্যেই আমরা পাহাড় কাটার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি।পাহাড় কাটার দায়ে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক নিয়মিত মামলার ব্যবস্থাসহ মোবাইল কোর্টে পরিবেশ আইনে জেল জরিমানা করা হয়েছে। পাহাড় কাটার বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি।পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় কাটার দায়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমেদ ও আকবরশাহ থানার সাব ইন্সপেক্টর আলাউদ্দিন ও এএসআই রায়হান উদ্দিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়