Homeমুল পাতাপুলিশ পরিদর্শককে কুপিয়ে মোবাইল, টাকা নিয়ে গেল ছিনতাইকারী

পুলিশ পরিদর্শককে কুপিয়ে মোবাইল, টাকা নিয়ে গেল ছিনতাইকারী

প্রাইম ভিশন ডেস্ক »

খুলনায় চাপাতি দিয়ে কুপিয়ে এক পুলিশ পরিদর্শকের মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে নগরীর খুলনা কলেজিয়েট স্কুলের সামনে।

তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানালেন, খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন।

আহত পুলিশ কর্মকর্তার নাম শাহ আলম (৪৩)। তিনি খুলনা জেলার ‘এ সার্কেল’ অফিসে কর্মরত।

ওসি লোকমান হোসেন জানালেন, রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে নগরীর সিমেট্রি রোডের পুলিশ ক্লাবে যাচ্ছিলেন শাহ আলম। পথে খানজাহান আলী রোডে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কোপ দেয়। ঘটনাস্থলটি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তর থেকে মাত্র ৩০০ মিটার দূরে।

 

খবর পেয়ে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা-পুলিশের টহল দলের সদস্যরা তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ভোরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয় জানালেন পুলিশের এই কর্মকর্তা।

ওসি লোকমান হোসেন আরও জানালেন, তাৎক্ষণিকভাবে হামলাকারী ছিনতাইকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়