Homeমুল পাতাসারা বিশ্বে বাংলাদেশ শিপ ব্রেকিং ইয়ার্ডের একটা সুনাম রয়েছে : মোহাম্মদ মহসিন

সারা বিশ্বে বাংলাদেশ শিপ ব্রেকিং ইয়ার্ডের একটা সুনাম রয়েছে : মোহাম্মদ মহসিন

প্রাইম ভিশন ডেস্ক »

সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার শিপ ব্রেকিং ইয়ার্ডে ঝুঁকি কমাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মাহমুদা বেগম। তিনি বলেন, শিপ ব্রেকিং ইয়ার্ডে কর্মপরিবেশ ঠিক রাখতে হলে গ্রিনশিপ ইয়ার্ডের নীতিমালা মেনে চলা জরুরি। সীতাকুণ্ড উপজেলার পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

২২ সেপ্টেম্বর, সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ডে শিল্পাঞ্চল পুলিশ সুপার মাহমুদা বেগমকে স্বাগত জানান পিএইচপি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। এসময় শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাগণ মাহমুদা বেগমের সাথে ছিলেন।

পরিদর্শনকালে মাহমুদা বেগম আরও বলেন, মানবিকতায় একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের হাত ধরে যে শিপ ইয়ার্ডের যাত্রা শুরু হয়েছে-সে শিপ ইয়ার্ডের কর্মপরিবেশ অত্যন্ত মানবিক হবে বলে আমি বিশ্বাস করি।

মাহমুদা বেগমঝুঁকিমুক্ত কর্মপরিবেশ এবং এই শিল্পে সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে কাজ করছেন জানিয়ে শিপ ব্রেকার্স এসোসিয়েশনের সভাপতি ও পিএইচপি ফ্যামেলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, সারা বিশ্বে বাংলাদেশ শিপ ব্রেকিং ইয়ার্ডের একটা সুনাম রয়েছে। সে সুনাম যাতে ক্ষুন্ন না হয় তা নিয়ে কাজ করছি আমরা। একই সাথে আমরা চেষ্টা করছি গ্রিনশিপ ইয়ার্ডের নীতিমালা মেনে রিসাইক্লিং ইন্ডাস্ট্রিগুলো পরিচালনা করতে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়